হোসেনপুর পৌরসভার সার্বিক উন্নয়নে মেয়র হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম রফিককে দেখতে চায় সর্বস্তরের জনগ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর পৌরসভার সেবা, শৃঙ্খলা, সৌন্দর্য ও সার্বিক উন্নয়নে একজন বলিষ্ঠ নেতৃত্ব হিসেবে হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা বি.আর.ডি.বি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম রফিক-কে আগামীতে পৌর মেয়র হিসেবে দেখতে চায় এলাকাবাসী।
সম্প্রতি হোসেনপুর পৌরসভার বিভিন্ন এলাকায় সর্বস্তরের জনগণের মাঝে এ নিয়ে ব্যাপক আলোচনা ও ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। বিভিন্ন ব্যানার ও প্রচার-প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষ তাদের এই মনোভাব ও সমর্থন প্রকাশ করছেন। স্থানীয় লোকজনের মতে, পৌর এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন এবং জনকল্যাণমুখী কার্যক্রমকে আরও বেগবান করতে একজন সৎ, যোগ্য, পরীক্ষিত ও জনবান্ধব নেতৃত্ব অত্যন্ত জরুরি।
আসন্ন দিনগুলোতে হোসেনপুর পৌরসভার সার্বিক অগ্রগতি ও আধুনিকায়ন নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম রফিকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর পক্ষে সকলের দোয়া, আশীর্বাদ ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করা হয়েছে।
© All rights reserved © 2022
Leave a Reply