হোসেনপুরে আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আব্দুল কাইয়ুমের দোয়া ও সমর্থন প্রত্যাশ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। “উন্নয়ন হবে জনতার, জনগণের পাশে, উন্নয়নের পথে—সেবাই আমার অঙ্গীকার”—এই স্লোগানকে সামনে রেখে তিনি আড়াইবাড়ীয়া ইউনিয়নবাসীর সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল কাইয়ুম দীর্ঘদিন ধরে ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থেকে দলীয় ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় অব্যাহত রেখেছেন।
© All rights reserved © 2022
Leave a Reply