হোসেনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজাহারুল ইসলাম কে দলীয় শৃঙ্খলা বঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার চেয়ে সংবাদ সম্মেলন
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা জিনারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতির আজাহারুল ইসলাম কতৃক ১নং জিনারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: আব্দুল কদ্দুছ মিয়া কে পূর্ব পরিকল্পিত হত্যার চেষ্টা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাংগঠনিক নিয়মনীতি অমান্য, এসব অভিযোগ তুলে তার বহিষ্কার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন দলের স্থানীয় জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারন সম্পাদকসহ ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকরা।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গত ২৫ অক্টোবর রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত অনুসারী ও হাইব্রীড ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আজাহারুল ইসলামের নির্দ্দেশে তার দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র, সাইনিন্স কুড়াল, রামদা,ধনুক তীর,বল্লম,টেডা নিয়ে হাজিপুর কাচারী বাজারস্থ কদ্দুছ মিয়ার উপড় অর্তকিত হামলা চালিয়ে মাতায় আঘাত ,পায়ের রগকেটে হত্যার চেষ্টা করেন। এতে কদ্দুছ মিয়া সহ ৮/৯ জন আহত হন। পরে মো: আব্দুল কদ্দুছ মিয়াসহ অন্যান্যদের পথচারী এলাকাবাসী গুরুতর অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যান । আজাহারুল ইসলামের এহেন গর্হিত বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনায় দলের সাংগঠনিক কার্যক্রমে বিরূপ প্রভাব পড়ছে বলে দাবি করেন তারা। দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক বি- শৃঙ্খলায় দায়ে তাকে বহিষ্কার করার জোর দাবি জানান ইউনিয়ন বিএনপির ব্যানারে সংবাদ সম্মেলনে।
১নং জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিনের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বাবুল মিয়ার সঞ্চাচলনায় উপস্থিত ছিলেন,১নং জিনারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম সরকার, সহ সভাপতি বাচ্চু মিয়া, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব উদ্দিন, প্রচার সম্পাদক আজিজুল হক, যুগ্ন সাধারন সম্পাদক আকরাম হোসেন ভুইয়া, যুগ্ন সাধারন সম্পাদক মনির হোসেনসহ জিনারী ০১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম মড়ল, সাধারন সম্পাদক নজরুল ইসলাম , ২নং তেতুলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম , সাধারন সম্পাদক মোঃ ইসমাঈল আকন্দ ৩নং হলিমা ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারন সম্পাদক আবু হানিফা, ৫ নং হাজিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহিন, সাধারন সম্পাদক আনিছুর রহমান ৬ নং হোগলাকান্দি মোস্তফা মৃর্ধা,৭ নং চর হাজিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল, আবু সাঈদ মিয়া ৮ নং ওয়ার্ড সভাপতি এনামুল হক, ৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ মনিরুজামান, সাধারন সম্পাদক মোবারক মৃর্ধা, শ্রমিক দলের ইউনিয়ন সভাপতি সাঈদু্ল ইসলাম, সাধারন সম্পাদক খোকন মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নয়ন মিয়া,আসাদ মিয়াসহ অন্যানরা।
এ সময় বক্তারা দলের দায়িত্বশীল নেতাদের কাছে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান।
© All rights reserved © 2022
Leave a Reply