হোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আজহারুল ইসলাম আজহা
মো. জাহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি
আসন্ন ১নং জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, জনগণের পরম বন্ধু ও সফল সৌদি প্রবাসী আজহারুল ইসলাম আজহার। তিনি হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের ঐতিহ্যবাহী হাজিপুর বাজার সংলগ্ন গাবরগাও গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং স্থানীয়দের কাছে একজন ‘সাদা মনের মানুষ’ হিসেবে পরিচিত।
ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় নিয়ে তিনি এবার নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে আজহারুল ইসলাম আজহার বলেন, “আমি যদি জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ সর্বদা সততা ও ন্যায়পরায়ণতার সাথে কাজ করব। জনগণের আমানত রক্ষায় আমি সর্বদা সত্যের পক্ষে থাকব।”
তাঁর নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতির মূল বিষয়সমূহ:
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: এলাকার রাস্তাঘাট, কালভার্ট ও সেতু নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে, যাতে সাধারণ মানুষের যাতায়াত সহজ হয়।
দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা: আমার ইউনিয়নে কোনো গরিব ও অসহায় পরিবার অভুক্ত থাকবে না। দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।
শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিকাশ: স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, মন্দির ও গির্জার উন্নয়নসহ নতুন প্রতিষ্ঠান স্থাপন এবং এগুলোর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
মাদক নির্মূল: যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং কঠোর আইনি নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করা হবে।
স্বচ্ছতা ও সততা: জনগণের দেওয়া আমানতের একটি টাকাও আমি নিজের পকেটে তুলব না। সম্পূর্ণ সততা ও জবাবদিহিতার সাথে ইউনিয়নের উন্নয়ন তহবিল পরিচালিত হবে।
সংস্থাপন ও কর্মসংস্থান: বেকারত্ব দূর করতে প্রতিটি ঘরে অন্তত একজন সদস্যকে প্রবাসে কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা আমার রয়েছে।
মডেল ইউনিয়ন গঠন: আমি টাকার জন্য কিংবা ক্ষমতার লোভে চেয়ারম্যান পদে নির্বাচন করছি না। জিনারী ইউনিয়নের সাধারণ মানুষকে একটি আধুনিক ও উন্নত ‘মডেল ইউনিয়ন’ উপহার দেওয়ার ব্রত নিয়েই আমি নির্বাচনে অংশ নিতে আসছি।
জিনারী ইউনিয়নের সর্বস্তরের জনগণ আজহারুল ইসলাম আজহারের এই মহৎ উদ্যোগ ও জনকল্যাণমুখী ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এলাকাসী তাঁর পাশে থাকবেন বলে আশাবাদী।
© All rights reserved © 2022
Leave a Reply