1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জিনারী ইউনিয়নকে একটি ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়তে চাই: সাবেক চেয়ারম্যান শাহজাহান সরকার - Skbanglatv24.com
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

জিনারী ইউনিয়নকে একটি ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়তে চাই: সাবেক চেয়ারম্যান শাহজাহান সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৬৭ Time View

জিনারী ইউনিয়নকে একটি ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়তে চাই: সাবেক চেয়ারম্যান শাহজাহান সরকা

মোঃ জাহিদুল ইসলাম প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ):

আসন্ন ১নং জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন জিনারী ইউনিয়নের কৃতি সন্তান ও সাবেক চেয়ারম্যান জনাব শাহজাহান সরকার। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভূতপূর্ব সাড়ায় তিনি বিপুল ভোটে জয়লাভ করার আশাবাদ ব্যক্ত করেছেননির্বাচনী প্রচারণায় ভোটারদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে জনাব শাহজাহান সরকার বলেন, জনগণের ভালোবাসায় আমি আজীবন মানুষের সেবা করে যেতে চাই। ভোটারদের মাঝে যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, তাতে ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হব

তিনি আরও ঘোষণা করেন, নির্বাচিত হলে জিনারী ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও ‘মডেল ইউনিয়ন’ হিসেবে রূপান্তর করবেন। তাঁর নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতির মূল দিকগুলো নিচে তুলে ধরা হলোউন্নয়নমূলক কর্মকাণ্ড: এলাকার রাস্তাঘাট, কালভার্ট ও সেতু নির্মাণের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অবকাঠামোগত উন্নয়ন করা হবেশান্তি ও শৃঙ্খলা: জিনারী ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ ও মাদকমুক্ত জনপদে পরিণত করতে মাদকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ইউনিয়নে কোনো ধরনেরমামলা-মোকদ্দমা থাকবে নাযুব সমাজ ও কর্মসংস্থান: বেকার যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করে তাদের কর্মমুখী ও দক্ষ করে গড়ে তুলতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে

সামাজিক নিরাপত্তা: সমাজে বাল্যবিয়ে চিরতরে বন্ধ করতে কঠোর নজরদারি ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা হবে।

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন: এলাকার মসজিদ ও মাদরাসার উন্নয়ন এবং দ্বীনি শিক্ষা প্রসারে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে

জনগণের সেবা: নিজের সততার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে সরকারি বা জনকল্যাণমূলক অনুদানের একটি টাকাও নিজের জন্য নেব না; বরং এর প্রতিটি পয়সা সাধারণ মানুষের কল্যাণে বিলিয়ে দেব, ইনশাআল্লাহ।”

সাবেক এই চেয়ারম্যানের এসব জনকল্যাণমুখী প্রতিশ্রুতি জিনারী ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। এলাকার সর্বস্তরের মানুষ তাঁর জয়ে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি