জিনারী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান সাবেক সফল চেয়ারম্যান আঃ কদ্দুস বিএ
মোঃ জাহিদুল ইসলাম হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
হোসেনপুর উপজেলার আসন্ন ১নং জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দ্বারে দ্বারে ঘুরছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক সফল চেয়ারম্যান জনাব আঃ কদ্দুস বিএ। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনকল্যাণমুখী কাজের সুবাদে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে সম্প্রতি এক মতবিনিময় সভায় তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন যে, আগামী নির্বাচনে ইউনিয়নবাসীর রায়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে জিনারী ইউনিয়নকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত, অপরাধমুক্ত ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করবেন ইনশাআল্লাহ জনগণের সেবায় তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনা ও অঙ্গীকারগুলো নিচে তুলে ধরা হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অনুন্নত রাস্তাঘাট, কালভার্ট ও সেতু নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে, যাতে সাধারণ মানুষের যাতায়াত সহজ হয় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিকাশ: এলাকার স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা এবং মন্দিরগুলোর উন্নয়নে নিয়মিত আর্থিক অনুদান প্রদান করা হবে সামাজিক নিরাপত্তা: বয়স্ক ও দুস্থ ব্যক্তিদের জন্য সরকারি ভাতার পাশাপাশি বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে মাদক ও অপরাধমুক্ত সমাজ: এলাকায় কোনো মাদকের কারবারি বা অপরাধীর ঠাঁই হবে না। যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে যুবকদের কর্মসংস্থান: বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী হওয়ার বিভিন্ন উপায় খুঁজে দেওয়া হবে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা: সমাজে হানাহানি ও অহেতুক মামলা-মোকদ্দমা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ইউনিয়নে যেন কোনো অযথা মামলা দায়ের হতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবেবাল্যবিবাহ প্রতিরোধ: সামাজিক অভিশাপ বাল্যবিবাহ শক্ত হাতে প্রতিরোধ করতে বিশেষ নজরদারি রাখা হবে।
© All rights reserved © 2022
Leave a Reply