অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান হোসেনপুর উপজেলা বিএমইউজে’
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয়ে হোসেনপুর উপজেলার সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে হোসেনপুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) শাখা। সংগঠনটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এস কে শাহীন নবাব এই আহ্বান জানিয়েছেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, হোসেনপুর উপজেলার কোথাও জমিজমা-সংক্রান্ত বিরোধ, টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত জটিলতা, প্রতারণা, পারিবারিক কলহ, সামাজিক সমস্যা কিংবা কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম ও জনদুর্ভোগের ঘটনা ঘটলে সাধারণ মানুষ যেন সঠিক তথ্য ও প্রমাণসহ গণমাধ্যমকর্মীদের সঙ্গে তা শেয়ার করেন। প্রাপ্ত তথ্যগুলো অত্যন্ত পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে জনস্বার্থে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকরা সর্বদা সচেষ্ট থাকবেন।
এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, “অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সচেতন হোন এবং সচেতনতা গড়ে তুলুন। সত্য প্রকাশে আপনার সঠিক তথ্যই হতে পারে পরিবর্তনের মূল হাতিয়ার।”
উপজেলার সচেতন নাগরিক সমাজ মনে করছে, সংবাদকর্মী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হোসেনপুরকে একটি দুর্নীতিমুক্ত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। এলাকার যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য, সমস্যা বা অভিযোগ থাকলে তা স্থানীয় বিএমইউজে শাখার দায়িত্বশীল সাংবাদিকদের কাছে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
নিবেদনান্তে,
সাংবাদিক এস কে শাহীন নবাব
সভাপতি
হোসেনপুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) শাখা
© All rights reserved © 2022
Leave a Reply