হোসেনপুরে শারদীয় দুর্গা পূজার সার্বিক প্রস্তুতি তুঙ্গে: মন্দির সাজাতে ভক্তদের মুখরতা, কঠোর নিরাপত্তায় আনসা
মোঃ জাহিদুল ইসলাম হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাজুড়ে বইছে উৎসবের আমেজ। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবকে ঘিরে হোসেনপুর উপজেলা পরিষদ গেট সংলগ্ন ঐতিহাসিক ‘শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া’ মন্দির প্রাঙ্গণে এখন বইছে উৎসবমুখর পরিবেশ। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমার শেষ মুহূর্তের রূপসজ্জা ও কারুকার্যের কাজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দময়ী দেবীকে বরণ করে নিতে দূর-দূরান্ত থেকে বহু ভক্ত ও দর্শনার্থী প্রতিদিন মন্দিরে সমবেত হচ্ছেন। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তারা প্রতিমাগুলোকে বর্ণিল পোশাক, অলংকার ও নানা সাজে সজ্জিত করে তুলছেন। মৃৎশিল্পীরাও দিনরাত পরিশ্রম করে প্রতিমার নিখুঁত সৌন্দর্য ফুটিয়ে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন।
অন্যদিকে, দুর্গোৎসব যাতে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হতে পারে, সে লক্ষ্যে মণ্ডপজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পূজার্থীদের নিরাপদ যাতায়াত ও আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন আনসার ও ভিডিপি সদস্যরা।
নিরাপত্তা ব্যবস্থা তদারকি বিষয়ে আনসার বাহিনীর সেকশন কমান্ডার জাহিদুল ইসলাম সরকার জানান, “শারদীয় দুর্গা পূজা অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য আনসার বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ দর্শনার্থী ও ভক্তরা যেন নিশ্চিন্তে পূজা মণ্ডপ পরিদর্শন করতে পারেন, সে লক্ষ্যে আমাদের নিয়মিত টহল ও পাহারা জোরদার করা হয়েছে।”
প্রশাসন ও আনসার বাহিনীর এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করে মণ্ডপ পরিচালনা কমিটির দায়িত্বশীলরা আশা প্রকাশ করেন যে, স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সার্বিক সহযোগিতায় এ বছরও উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপিত হ
© All rights reserved © 2022
Leave a Reply