হোসেনপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠি
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার হোসেনপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বিএমইউজে হোসেনপুর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক নওরোজ-এর প্রতিনিধি সাংবাদিক এস কে শাহীন নবাব, সিনিয়র সহ-সভাপতি ও কালের নতুন সংবাদের প্রতিনিধি আতাহার আলী মৃধা, এসকে বাংলা টিভির বিশেষ প্রতিনিধি মোস্তফা আহমেদ ডালিম, ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার মোঃ আল মামুন এবং দৈনিক জনতার শক্তির বিশেষ প্রতিনিধি মোঃ সুজন মিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আক্তার এবং শিক্ষক-কর্মচারীদের মধ্যে রুকসানা ইয়াসমিন (সহকারী অধ্যাপক, বাংলা), মোঃ আমিনুল হক মোল্লা (জ্যেষ্ঠ প্রদর্শক, মানব সম্পদ ব্যবস্থাপনা), মোঃ আরজাকুল ইসলাম (হিসাব বিজ্ঞান), মোঃ বজলুর রহমান (প্রদর্শক, হিসাব বিজ্ঞান), রিফাত রওশন তন্নী (ইংরেজি), মোঃ নাজমুল ইসলাম মৃধা (ব্যাংকিং), মোঃ আবুল খায়ের (ই-বিজনেস), সায়দা আক্তার (ব্যবসা গণিত ও পরিসংখ্যান), পুশপেন শর্মা (সহকারী শিক্ষক, শরীর চর্চা), মোঃ মোমিনুল ইসলাম (কম্পিউটার অপারেশন) ও শাহনাজ আক্তার খাতুন (সহকারী শিক্ষক, গ্রন্থগার ও তথ্য বিজ্ঞান) উপস্থিত ছিলেন।
এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস সহকারী শফিকুল ইসলাম, ল্যাব সহকারী মোঃ পারভেজ মৃধা ও শাহনাজ এবং এমএলএসএস শাহীন উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করেন।
অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ ও শিক্ষকগণ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন।
© All rights reserved © 2022
Leave a Reply