1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ‘জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬’ পালিত মোঃ সুজন মিয়া (জুলাই যোদ্ধা), হোসেনপুর - Skbanglatv24.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

হোসেনপুরে ‘জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬’ পালিত মোঃ সুজন মিয়া (জুলাই যোদ্ধা), হোসেনপুর

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩৮ Time View

হোসেনপুরে ‘জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬’ পালিত

মোঃ সুজন মিয়া (জুলাই যোদ্ধা), হোসেনপু (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

“শিশু বিয়ে আর নয়—কন্যা করবে বিশ্বজয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা রেকসোনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় মূল কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি দাপ্তরিক কাজের কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব স্বপন কুমার দত্ত, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মানসুরুল হক রবিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “কন্যা শিশুরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের কান্ডারী। বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি। সমাজ থেকে এই ব্যাধি দূর করে প্রতিটি কন্যা শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করতে পারলে তারা নিজেদের যোগ্যতায় একদিন বিশ্বজয় করবে।”

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি