আসন্ন ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৭ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে জননেতা মোঃ কাদের মোল্লার ব্যাপক গণসংযোগ ও প্রস্তুত
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে এলাকাবাসী ও সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব মোহাঃ কাদের মোল্লা সাহেব।
এলাকার গরিব, দুঃখী ও মেহনতি মানুষের আস্থাভাজন হিসেবে পরিচিত এই নেতার প্রার্থিতাকে কেন্দ্র করে পুরো ৭ নং ওয়ার্ডজুড়ে বইছে নির্বাচনী আমেজ। স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময়, বৈঠক এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
স্থানীয়রা জানান, সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের কারণে জনাব মোহাঃ কাদের মোল্লা সাহেব এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। ওয়ার্ডবাসীর সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কাজ এগিয়ে নিতে তিনি সকলের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট প্রত্যাশা করছেন।
© All rights reserved © 2022
Leave a Reply