1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: ধনকুরা মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের দোয়া ও সহযোগিতা চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাইয়ুম - Skbanglatv24.com
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: ধনকুরা মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের দোয়া ও সহযোগিতা চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাইয়ুম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৮৬ Time View

আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: ধনকুরা মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের দোয়া ও সহযোগিতা চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাইয়ু

বিশেষ প্রতিনিধি: আসন্ন ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা ও গণসংযোগ জোরদার করেছেন আড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) ধনকুরা মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই।” তাঁর এই বিনয়ী ও জনকল্যাণমুখী বক্তব্যে মুসল্লিদের মাঝে ইতিবাচক সাড়া পড়ে।

“দল যার যার, চেয়ারম্যান সবার” এবং “তরুণ সমাজ এগিয়ে আসো, বাংলাদেশের হাল ধরো”—এই স্লোগানকে সামনে রেখে তিনি সর্বস্তরের জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন এবং নিয়মিত দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইবাড়িয়া ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে আব্দুল কাইয়ুম নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও তরুণদের সুসংগঠিত করার আশ্বাস দিয়েছেন।

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে আড়াইবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাঁর সাথে একাত্মতা প্রকাশ করছেন। আব্দুল কাইয়ুম ইউনিয়নবাসীর কাছে একটি মডেল, সুস্থ ও সুন্দর ইউনিয়ন গঠনের জন্য সবার সার্বিক সহযোগিতা, সমর্থন এবং দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি