প্রতিনিধিঃ আজাহারুল হক
হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়ন যুবদলের উদ্যোগে রামপুর বাজারে যুবদলের অফিসে পুমদী ইউনিয়ন যুবদল ও বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ জানুয়ারি) হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নে রামপুর বাজারে যুবদলের অফিসে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে পুমদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুল কাইরুম এর সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন – মুফতি জুবায়ের আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন- পুমদী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার ইসলাম বাবুল, পুমদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবুক্কর সিদ্দিক বাক্কার, যুবদল নেতা মোস্তফা কামাল,পুমদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, পুমদী ইউনিয়ন যুবদলের সম্মানিত সদস্য কোরবান মিয়া, পুমদী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পুমদী ইউনিয়ন বিএনপি র ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শাহীন আলম, শাহেদল ইউনিয়ন
যুবদলের সভাপতি মোঃ মারুফ হোসেন ভূইয়া প্রমুখ।
Leave a Reply