1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম রফিকের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা - Skbanglatv24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম রফিকের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪১ Time View

হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম রফিকের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনসহ দেশের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এবং হোসেনপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম রফিক.

সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষ্যে আপনাদের সবার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

তিনি আরও আশা প্রকাশ করেন, মা দুর্গার আশীর্বাদে বাংলাদেশ ও বাঙালি জাতির জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দ বয়ে আসুক। প্রতিটি ঘরে ঘরে শক্তি, সাহস ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হোক এবং শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও কল্যাণের বার্তা।

সবশেষে তিনি দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে ‘সবাই মিলে গড়ি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’—এই প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি