1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কামরুজ্জামান খানের শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা - Skbanglatv24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

হোসেনপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কামরুজ্জামান খানের শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৫৯ Time View

হোসেনপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কামরুজ্জামান খানের শুভেচ্ছা ও সম্প্রীতির বার্ত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হোসেনপুর পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সম্ভাব্য মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান খান।

শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ধর্ম যার যার, দেশ আমাদের সবার।” হোসেনপুর পৌরসভার দীর্ঘকালের গৌরবময় ঐতিহ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি শুভকামনা জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এবারের শারদীয় উৎসব সকলের জীবনে আনন্দ বয়ে আনবে এবং পারস্পরিক ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

পৌরবাসীর সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি