হোসেনপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
মোঃ জাহিদুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন হোসেনপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল রাতে নেতৃবৃন্দ হোসেনপুর উপজেলা পরিষদ গেট সংলগ্ন ‘শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া হনুমানতলা’ পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন
পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন
মাহবুবুর রহমান সাবেক সফল মেয়র, হোসেনপুর পৌরসভা এবং যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি।
মোঃ কাঞ্চন মিয়া আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি।
মনিরুল হক বিপ্লব সাধারণ সম্পাদক, হোসেনপুর উপজেলা শ্রমিক দল
মাসুদ পারভেজ নয়ন বিএনপি নেতা।
মামুন মিয়া নেতা, হোসেনপুর পৌর মৎস্যজীবী দল
বাবুল মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া পরিচালনা কমিটি
পরিদর্শনকালে বিএনপি নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন। পূজা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হতে পারে, সে ব্যাপারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতায় পাশে থাকবে
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা বিএনপির নেতাকর্মীদের এই আগমনকে সাধুবাদ জানান এবং আন্তরিক শুভেচ্ছা প্রকাশ করেন।
© All rights reserved © 2022
Leave a Reply