কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠি
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং তা স্বাভাবিক রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক এবং কিশোরগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সব উদ্যোগ বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল বলেন, “কিশোরগঞ্জের সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংবাদ মাধ্যম এবং স্থানীয় প্রশাসনের মধ্যে নিবিড় পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।”
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2022
Leave a Reply