1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরন - Skbanglatv24.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৯৬ Time View

গাজিপুর প্রতিনিধি এনামুল হক বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে সঙ্গীতে কণ্ঠস্বর পরীক্ষার আয়োজন করা হয়। আধুনিক, আঞ্চলিক ও পল্লীগীতির উপর পরীক্ষায় অংশগ্রহন করার জন্য কক্সবাজার জেলার ৫ উপজেলা (কক্সবাজার সদর, রামু, মহেশখালি, পেকুয়া, উখিয়া) থেকে বেতার শ্রোতা ক্লাবের ১৩৪ জন কিশোর-কিশোরী আবেদন ফরম জমা দেয়। আধুনিক গানের জন্য ৫৮ টি, পল্লীগীতির জন্য ৪৩ টি ও আঞ্চলিক গানের জন্য ৩৩ টি ফরম জমা পড়ে। কক্সবাজার সদর থেকে ২১ জন, মহেশখালি থেকে ২৯ জন, পেকুয়া থেকে ৪ জন, উখিয়া থেকে ২৪ জন, রামু থেকে ৪০ জন এ পরীক্ষায় উপস্থিত ছিলেন। ৩ দিনের অডিশন কার্যক্রমে বিশিষ্ট বিচারক মণ্ডলী প্রতিযোগীদের দক্ষতা যাচাই করেন। পরে প্রতিযোগীদের মধ্য থেকে ৩২ জন বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হন। এতে আধুনিক গানে ১১ জন, পল্লিগীতিতে ১৬ জন ও আঞ্চলিক গানে ৫ উত্তীর্ণ হয়। এর মধ্যে কক্সবাজার সদর থেকে ৮ জন, পেকুয়া থেকে ১ জন, মহেশখালি থেকে ৮ জন, রামু থেকে ৬ জন ও উখিয়া থেকে ৩ জন উত্তীর্ণ হয়।  ৩ অক্টোবর বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রের সম্মেলন কক্ষে সঙ্গীত অডিশনে উত্তীর্ণদের মধ্যে সনদ পত্র বিতরন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবির, উপ-আঞ্চলিক পরিচালক এ,এস,এম নাজমুল হাছান, সহকারী পরিচালক মুনতাসির মুয়ীজ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রকৌশলী এ,টি,এম মেহেদি কামাল এবং সহকারী বার্তা নিয়ন্ত্রক শামিমা নাসরিন শমী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি