1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৫নং ওয়ার্ডের উন্নয়ন ও জনকল্যাণে মেম্বার পদপ্রার্থী হিসেবে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে আছেন মো. খলিলুর রহমান (কালা মিয়া) - Skbanglatv24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

হোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৫নং ওয়ার্ডের উন্নয়ন ও জনকল্যাণে মেম্বার পদপ্রার্থী হিসেবে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে আছেন মো. খলিলুর রহমান (কালা মিয়া)

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪৯ Time View

হোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৫নং ওয়ার্ডের উন্নয়ন ও জনকল্যাণে মেম্বার পদপ্রার্থী হিসেবে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে আছেন মো. খলিলুর রহমান (কালা মিয়া

মো. জাহিদুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ১নং জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হোসেনপুর উপজেলার ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দ্বারে দ্বারে ঘুরছেন জামতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও এলাকার পরিচিত মুখ মো. খলিলুর রহমান (কালা মিয়া)।

তিনি জিনারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামতলা বাজারের একজন সাদামাঠা ও সহজ-সরল মনের মানুষ হিসেবে সর্বস্তরের মানুষের কাছে পরিচিত। সাধারণ মানুষের সুখে-দুঃখে দীর্ঘদিন ধরে পাশে থেকে তিনি নিজেকে একজন জনদরদী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

আসন্ন নির্বাচনে জনগণের সেবা করার ব্রত নিয়ে তিনি মেম্বার পদপ্রার্থী হয়েছেন। ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী ওয়ার্ড গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমি যদি ৫নং ওয়ার্ডে মেম্বার হিসাবে নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ আমার ওয়ার্ডবাসীকে একটি মডেল ওয়ার্ড উপহার দেব।”

এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তিনি একগুচ্ছ প্রতিশ্রুতি ও পরিকল্পনা তুলে ধরেছেন:

স্বচ্ছ সেবা ও নাগরিক অধিকার: ওয়ার্ডের কোনো দুস্থ ও অসহায় পরিবারকে যেন হয়রানির শিকার হতে না হয়, সেজন্য সম্পূর্ণ বিনামূল্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড নিজ দায়িত্বে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: এলাকার যাতায়াত ব্যবস্থা সহজ ও উন্নত করতে রাস্তাঘাট সংস্কার, কালভার্ট ও প্রয়োজনীয় সেতু নির্মাণের দিকে বিশেষ নজর দেবেন।

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন: এলাকার স্কুল, কলেজ, মসজিদ ও মাদরাসার সার্বিক উন্নয়নে সবসময় পাশে থাকবেন এবং সুশিক্ষা প্রসারে ভূমিকা রাখবেন।

মাদক ও অপরাধ নির্মূল: যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ও সামাজিক আন্দোলন গড়ে তুলবেন।

এলাকার সর্বস্তরের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষে ৫নং ওয়ার্ডের সম্মানিত ভোটার ও সর্বসাধারণের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেছেন মো. খলিলুর রহমান (কালা মিয়া)। তিনি ক্ষমতার লোভী নন, বরং ওয়ার্ডবাসীর প্রকৃত “সেবক” হতে চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি