প্রতিনিধি: মাহবুব আলম
শীতের তীব্রতা থেকে অসহায় ও হতদরিদ্র মানুষদের রক্ষা করতে হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধার পর থেকে উপজেলার জিনারী, সিধলা ও পৌর এলাকার ইউনিয়নের শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে অসহায় হতদরিদ্রদের মাঝে দেড় শতাধিক শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীত মৌসুমের শুরু থেকেই দরিদ্র, বৃদ্ধ, নারী ও শিশুদের কথা বিবেচনায় রেখে এ কর্মসূচি গ্রহণ করা হয়। বিতরণকালে প্রত্যেক সুবিধাভোগীর হাতে কম্বল তুলে দেওয়া হয়, যাতে তারা শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা, সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,
“সরকারের নির্দেশনায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রকৃত অসহায়রা যেন শীতবস্ত্র থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।” কয়েকদিন যাবৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গ্রামের অসহায় মানুষগুলো শীতে জুবুথুবু। এ কষ্ট লাঘবে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। তারা জানান, শীতের এই সময়ে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তায় এসেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে
Leave a Reply