1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল - Skbanglatv24.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

হোসেনপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৩৯ Time View

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
শুক্রবার (৭ মার্চ) বিকেলে পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মদিনাতুল উলুম ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার মাঠে হোসেনপুর পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্জ্ব এ,কে, এম, শফিকুল হক (শফিক) এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হোসেনপুর পৌর বিএনপি’র সাবেক যুগ্ন আহব্বায়ক এ,কে, এম মিজানুল হক, পৌরবিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম শহীদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ছাত্র নেতা সৌরভ হোসেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ৫নং ওয়ার্ডের সর্বস্থরের জনসাধারণ।
এছাড়া, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে ঢেকিয়া দারুল উলুম মাদ্রাসার এতিমদের সাথে নিয়ে ইফতার করেন পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্জ্ব এ,কে, এম শফিকুল হক (শফিক) তিনি বলেন – বিএনপির নেতা কর্মীসহ বিশেষ করে এতিমদের সাথে ইফতার করতে পেরে আমি খুব আনন্দিত। এতিমদের সাথে ইফতার শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি সমাজের প্রতি দায়িত্ববোধ ও ভালবাসার প্রকাশ। এধরনের আয়োজনের মাধ্যমে সমাজে সম্প্রীতি, ভালবাসা ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হয়।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, জনগণের ম্যান্ডেট থাকতে থাকতে নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করুন। জনগণের আমানত জনগণকে বুঝিয়ে দিন।
অনুষ্ঠানে সাবেক প্রধান মন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের ভবিষ্যৎ কান্ডারী, দেশনায়ক তারেক রহমানের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি