1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ৫নং শাহেদল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো. মাসুদ মিয়া - Skbanglatv24.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

হোসেনপুরে ৫নং শাহেদল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো. মাসুদ মিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৬৪ Time View

হোসেনপুরে ৫নং শাহেদল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো. মাসুদ মিয়

মো. জাহিদুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ৫নং শাহেদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ৩নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন এলাকার সুপরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ নেতা মো. মাসুদ মিয়া। তিনি বীর পাইফকা গ্রামের মৃত নুরুল ইসলামের সুযোগ্য সন্তানএলাকায় দীর্ঘদিন ধরে সততা, ন্যায়পরায়ণতা এবং সাধারণ মানুষেরবিপদে-আপদে পাশে দাঁড়িয়ে তিনি ইতিমধ্যে ‘অন্যায়েরবিরুদ্ধে কণ্ঠস্বর’ হিসেবে সর্বমহলে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছেনআসন্ন নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনা ও উন্নয়ন ভাবনার কথা জানিয়ে মো. মাসুদ মিয়া বলেন, “আমি যদি ৫নং শাহেদল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার হিসেবে আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ আমি আজীবন আপনাদের নিঃস্বার্থ সেবা করে যাবো এবং ৩নং ওয়ার্ডবাসীর কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখব।”

এলাকার সার্বিক উন্নয়নে তিনি যেসকল প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: এলাকার রাস্তাঘাট, কালভার্ট ও সেতু নির্মাণসহ যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন করাযুব সমাজ ও কর্মসংস্থান: যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার প্রসারের পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও কর্মমুখী নানা উদ্যোগ গ্রহণ করাধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন: এলাকার স্কুল, কলেজ, মসজিদ ও মাদরাসার উন্নয়নমূলক কার্যক্রমে সর্বাত্মক ভূমিকা পালন করাপরিশেষে মো. মাসুদ মিয়া তাঁর ৩নং ওয়ার্ডের সর্বস্তরের সম্মানিত ভোটার, মুরুব্বি, তরুণ সমাজ ও সর্বসাধারণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, “আমি আমার ওয়ার্ডবাসীকে একটি অবহেলিত ওয়ার্ড থেকে একটি আধুনিক ও ‘মডেল ওয়ার্ড’ হিসেবে উপহার দিতে চাই। ইনশাআল্লাহ, আপনারা আমাকে সুযোগ দিন, আমি কথা ও কাজের মাধ্যমে তার প্রমাণ দেব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি