1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরের সিদলা ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেন মহাত্মা গান্ধী গোল্ড মেডেলপ্রাপ্ত    - Skbanglatv24.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

হোসেনপুরের সিদলা ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেন মহাত্মা গান্ধী গোল্ড মেডেলপ্রাপ্ত   

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৮৮ Time View

হোসেনপুরের সিদলা ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেন মহাত্মা গান্ধী গোল্ড মেডেলপ্রাপ্ত

আলহাজ্ব করিম সিদ্দিকী

 

 

নিজস্ব প্রতিবেদন হোসেনপুর উপজেলার ২ নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক আলহাজ্ব করিম সিদ্দিকী। পরিবর্তনের অঙ্গীকার এবং একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল ডিজিটাল ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি স্থানীয় জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে মাঠে নেমেছেন।

 

আলহাজ্ব করিম সিদ্দিকী একজন বিশিষ্ট সংগঠক এবং সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য সর্বমহলে পরিচিত। সমাজকল্যাণমূলক কাজ, মানবাধিকার রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং সাংবাদিকতার ক্ষেত্রে অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি আন্তর্জাতিক মানবাধিকার, পরিবেশ ও সাংবাদিক সোসাইটি (মাপসাস) কর্তৃক ‘গোল্ড মেডেল মহাত্মা গান্ধী-২০১৯’ পুরষ্কারে ভূষিত হন।

 

নির্বাচনী প্রচারণায় আলহাজ্ব করিম সিদ্দিকী বলেন প্রবাস থেকে , দৈনিক জনতা শক্তিকে মেট্রো ফুলের নিশ্চিত করেন যে তিনি সিদলা ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও একটি মডেল ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। জনগণের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং সার্বিক উন্নয়নে আমি আজীবন কাজ করে যেতে চাই।”

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিদলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে নিবিড় যোগাযোগ, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অব্যাহত রেখেছেন তিনি। এলাকার সাধারণ মানুষ ও সমর্থকদের কাছে তিনি সকলের দোয়া, সার্বিক সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি