1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাতভর ভিন্ন ভিন্ন অভিযানে ডিবি, দিনাজপুর কর্তৃক বিপুল পরিমাণ মাদক উদ্ধার— - Skbanglatv24.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

রাতভর ভিন্ন ভিন্ন অভিযানে ডিবি, দিনাজপুর কর্তৃক বিপুল পরিমাণ মাদক উদ্ধার—

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৩৭ Time View

প্রতিনিধিঃ জুবায়ের বয়ান

দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার #জনাব_মোঃ_মারুফাত_হুসাইন মহোদয়ের দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) #জনাব_মোঃ_আনোয়ার_হোসেন এর নেতৃত্বে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
মাদক উদ্ধার-১
———————
১০ নভেম্বর ২০২৫ খ্রি. রাত আনুমানিক ০৩.১৫ ঘটিকায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানাধীন ইশানিয়া ইউনিয়নের মহব্বতপুর এলাকায় মোঃ শফিকুল ইসলামের বসতবাড়ির পেছনে পুকুর সংলগ্ন হাঁসের খামারে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয় এবং তাদের দখল হতে হাঁসের খামারের মাচার উপর থেকে #মোট_৩২_কেজি_গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে কাহারোল উপজেলার রামপুর এলাকায় আরও একজন সহযোগী আসামীকে গ্রেফতার করা হয়।
অভিযানে মোট তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়ঃ
১। মোঃ শহিদুল ইসলাম (৩৮), পিতা-মৃত আলিম উদ্দীন, সাং-মহব্বতপুর, ০২নং ইশানিয়া ইউনিয়ন, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর।
২। মোঃ শফিকুল ইসলাম (৩২), পিতা-মোঃ সিরাজুল ইসলাম; সাং-মহব্বতপুর, ০২নং ইশানিয়া ইউনিয়ন, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর।
৩। মোঃ আমিনুল ইসলাম (৩০), পিতা-মোঃ সানোয়ার হোসেন; সাং-রামপুর, ০৩নং সুকদেবপুর ইউনিয়ন, থানা-কাহারোল, জেলা-দিনাজপুর।
মাদক উদ্ধার-২
———————
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), দিনাজপুরের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ০৯ নভেম্বর ২০২৫ খ্রিঃ বিকাল ৩.১০ ঘটিকায় কোতয়ালী থানাধীন দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে আসামী মোঃ আনিছুর রহমান (৪৫) কে #৩০০_পিস_ইয়াবাসহ হাতে-নাতে আটক করা হয়। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে হাকিমপুর উপজেলার বিশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ এরফান আলী (৩৫) কে তার নিজ বাড়ী হতে #৫০০_পিস_ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এছাড়াও চিরিরবন্দর থানায় #৫০০_পিচ_ইয়াবাসহ ০১ জন আসামী কে গ্রেফতার করা হয়েছে।
মোট উদ্ধারকৃত মাদকদ্রব্য:
১। ৩২ (বত্রিশ) কেজি গাঁজা।
২। ৮০০ পিস ইয়াবা।
৩। ৫০০ পিস ইয়াবা।
“মাদক সমাজ ও জাতির শত্রু। মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা শূন্য সহনশীলতার নীতিতে অবিচল এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি