প্রতিনিধিঃ এনামুল হক
ময়মনসিংহের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা দায়িত্ব গ্রহণের পর থেকেই এসিল্যান্ড অফিসে জনমুখী সেবা, দ্রুত সমস্যা সমাধান ও স্বচ্ছতার কারণে সাধারণ মানুষের আস্থা ইতিমধ্যে অর্জন করেছেন। সাধারণ মানুষের কাছে তিনি ‘বিশ্বস্ত ঠিকানা’ হিসেবে পরিচিতি হয়ে উঠেছেন। তার ভালো কাজ গুলো ইতিমধ্যেই সকল মানুষের জনপ্রিয়তা হয়ে উঠেছেন। এসিল্যান্ড অফিসের মেইন গেইট বন্ধ থাকা নিয়ে গণমাধ্যমে কিছু আলোচনা দেখা গিয়েছে, অনেকেই মনে করছেন মেইন গেইট বন্ধ কেন এই বিষয়ে এসিল্যান্ড এর কাছে জানতে চাওয়া হলে তিনি উত্তরে বলেন অফিসের পাশেই রয়েছে বড় একটা মার্কেট ফলে মার্কেটে আশা ক্রেতারা মটরসাইকেল ও প্রাইভেট গাড়ী পার্কিং করে অনেক জনগণের আসে যার ফলে অফিসে আসা মানুষগুলো সঠিক সেবা পেতে ব্যাহত হয় তাই সাধারণ মানুষকে সঠিক সেবা দিতেই অনেক আগে থেকেই সিনিয়র অফিসারদের আলোচনা মতে গেট বন্ধ করা হয়।
এসিল্যান্ড অফিসের কর্মকর্তারা বলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা একজন সদাচারী, নীতিবান, ভালো মনের মানুষ। তিনি জনগণের স্বার্থকেই সব সময় প্রাধান্য দিয়ে থাকেন। তাই অফিস পরিচালনার প্রতিটি সিদ্ধান্তে জনদুর্ভোগ কমানো ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য।
পকেট গেট খোলা রেখে মেইন গেট বন্ধ রাখা হয়। এতদিন কোন কথা হয়নি হঠাৎ কে বা কারা বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। মূল বিষয়টি সেবা গ্রহীতারাই ভালো বলতে পারবেন।
Leave a Reply