1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল ফরাজী গ্রেফতার। - Skbanglatv24.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল ফরাজী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭৭ Time View
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলায় সংঘটিত আলোচিত হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) শেখ মো. জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন খলাপাড়া গ্রাম থেকে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত প্রধান আসামি ফয়সাল ফরাজী (২৫)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়সাল ফরাজী মৃত নিজাম ফরাজীর ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে জিনারদী ইউনিয়ন-এর কাটাবের সড়কের পাশ থেকে নিহত নয়ন-এর মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। ঘটনার পর থেকেই তদন্তে নামে পুলিশ এবং ইতোমধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় এর আগে দুইজন আসামিকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে একজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
তদন্তে বেরিয়ে আসে, গ্রেফতারকৃত মিথিলার সঙ্গে নিহত নয়নের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন মিথিলা নয়নকে ফোন করে বাড়িতে ডেকে নেয়। পরে মিথিলা ও তার স্বামী ফয়সাল ফরাজী পূর্বপরিকল্পিতভাবে রুটি বানানোর বেলুন দিয়ে নয়নের মাথায় আঘাত করে তাকে হত্যা করে। হত্যার পর নয়নের লাশ প্লাস্টিকের বস্তায় ভরে দুইদিন খাটের নিচে লুকিয়ে রাখা হয়।
পরবর্তীতে ঘটনার দুইদিন পর রাতের কোনো এক সময় তারা একটি অটোরিকশাযোগে লাশসহ ঘরের বিভিন্ন মালামাল বস্তায় ভরে কৌশলে কাটাবের সড়কের পাশে ফেলে যায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি