প্রতিনিধিঃ জুবায়ের বয়ান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিএমপির পুলিশ সদস্যরা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের নয়া পুলিশ কমিশনার মো: ইসরাইল হাওলাদার। তিনি আরো জানান, গাজীপুরে তার কাজের মধ্যে তিনটি বিষয়কে প্রধান্য দিয়েছেন। এগুলো হলো, মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ, বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ এবং সকলের কাছে গ্রহণযোগ্য করা।রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুর মহানগর পুলিশের হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মতবিনিময় সভায় গাজীপুরের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও জিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহানসহ জিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা পুলিশের বিভিন্ন কার্যক্রম, জনগণের ভোগান্তি, অসহযোগিতা এবং থানা পর্যায়ের সেবার মান আরও উন্নত করার সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে সড়কে যানজট নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই রোধ, এবং ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করার দাবি জানান তারা। গাজীপুরবাসীর প্রত্যাশা, নতুন কমিশনারের কঠোর অবস্থানে নগরীতে শৃঙ্খলা ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।
মতবিনিময় সভায় নয়া কমিশনার জানান, আমি গাজীপুরে যোগদানের পর গত কয়েকদিন মহানগরীর বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছি। বিভিন্ন বিষয়ে অনুসন্ধান করে জানার চেষ্টা করেছি। তিনি কয়েকদিনের অভিজ্ঞতার আলোকে গাজীপুরকে নিরাপদ ও বাসযোগ্য নগরীতে পরিণত করার জন্য কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি গাজীপুর মহানগরীকে একটি নিরাপদ, উন্নত ও শৃঙ্খলাবদ্ধ নগরীতে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করে তার লিখিত বক্তব্য পাঠকালে বলেন, গাজীপুর মহানগর এলাকা একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। এখানে জননিরাপত্তা নিশ্চিত করা প্রথম অগ্রাধিকার। এজন্য ২৪ ঘণ্টা মেট্রোপলিটন পুলিশ জনসেবায় নিয়োজিত থাকছে ও প্রতিটি ফোন কলের উত্তর দেওয়ার কড়া নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে। মাদক বিরোধী অভিযান আরও জোরদার হবে, পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য বিশেষ টিম সক্রিয়ভাবে কাজ করবে।
এসময় তিনি, অপরাধ দমন, যানজট নিরসন,
Leave a Reply