1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাসিমা সিদ্দিক পাকুন্দিয়া থানায় জমি ফিরে পাওয়ার জন্য একটি সাধারণ ডায়রি করার পরেও প্রশাসনের গুরুত্ব নেই। - Skbanglatv24.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

নাসিমা সিদ্দিক পাকুন্দিয়া থানায় জমি ফিরে পাওয়ার জন্য একটি সাধারণ ডায়রি করার পরেও প্রশাসনের গুরুত্ব নেই।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৮৮ Time View

প্রতিনিধিঃ জুবায়ের বয়ান

সরাসরি সরেজমিনে গেলে নাসিমা সিদ্দিক অভিযোগ করেন আমার শশুর মৃত আব্দুল হাই এর কাছ থেকে ছোট আজলদী উচ্চ বিদ্যালয়ের হেড মাস্টার মোঃ মইনুউদ্দিন ১০০ শতাংশ জায়গা বুঝিয়ে বিদ্যালয়ের নামে রেজিস্ট্রার করে নেন, তা নাহলে স্কুল মঞ্জুর হবেনা শিক্ষা মন্ত্রণালয়ে তাই নাসিমা খানের সহজ সরল শশুর রাজি হয়ে যান, কাগজ করে একশত শতাংশ দিয়ে দেন, তখন মাস্টার আশ্বাস দেন আমরা স্কুল মঞ্জুর হলেই আপনাদের ১০০ শতাংশ জায়গা ফেরত দিয়ে দিবো আমার উপর বিশ্বাস রাখেন। কারণ ছিল স্কুলের বর্তমান জমি ৪৬ শতাংশ হওয়াতে সরকারি নিবন্ধন হয়না, জমি নিজস্ব একশত শতাংশ জায়গা দেখাতে তার জন্য এমন চালাকি করে আমার শশুর সঙ্গে উনি বুঝতে পারেনি।
আমার শশুর জীবিত থাকতে ৫০ শতাংশ জায়গা  স্কুল কতৃপক্ষ ফেরত দেন, আমার শশুর মারা যাওয়ার পড়ে বাকী ৫০ শতাংশ জায়গা আমরা ফিসারী খনন করতে গেলে স্কুল কতৃপক্ষ বিরোধ সৃষ্টি করে এবং সন্ত্রাসী বাহিনী কয়েকজন আনোয়ার হোসেন (৩৭), লৎফর রহমান শাহানশাহ্ (৩৬). আনন্দ (২০), আরও অজ্ঞাত কয়েকজন ছিল জমিনে গেলে আমাদের উপর হামলা করে,আমাদের ছেলেদের মারধর ও জখম করে হাসপাতালে পাঠায় এই সন্ত্রাসীরা। এলাকায় বিচার সালিশ করে চেয়ারম্যান ও মেম্বার সমাধান দিতে পারিনি। নাসিমা সিদ্দিক বলেন ছেলেদের নিয়ে নিরাপত্তা হীনতাই ভোগছেন তাই সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি। প্রয়োজনীয় সুষ্ঠু সমাধান করে যেন দেন অচিরেই আকুতি নাছিমা খানের আকুতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি