1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। - Skbanglatv24.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে।

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৪০ Time View

প্রতিনিধিঃ মাখন মিয়া

কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চাঁনপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. বজলুর রহমান (৬০)। তিনি ওই এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বজলুর রহমানের সঙ্গে তার ছেলে অটোরিকশাচালক জুবায়েরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জুবায়ের তার বাবাকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন বজলুর রহমানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল হক উজ্জ্বল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তার বাবাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযুক্ত জুবায়েরকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি পারিবারিক কলহ থেকে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি