1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কটিয়াদীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত - Skbanglatv24.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

কটিয়াদীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৫৮ Time View
মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় পৌর সদরের কামাকোনা জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ জসিম উদ্দিন মেনু’র সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান পল্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এড. মোহাম্মদ জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক মো. সাজেদুর রহমান সজল সরকার, পৌর বিএনপির সাবেক আহবায়ক গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: মিজানুর রহমান স্বপন, মো: শফিকুর রহমান বাদল, মো: শহিদুল্লাহ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মন্টু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: শরিফ মিয়া, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক পাটুয়ারী, মোঃ জাহাঙ্গীর হোসেন রতন, উপজেলা বিএনপির সদস্য এড. ইলিয়াস কাঞ্চন ভূঞা শরিফ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো: নজরুল ইসলাম, মো: আবু বক্কর সিদ্দিক, মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: সিদ্দিক মিয়া, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি বাছির উদ্দিন বাচ্চু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: বাবলু মিয়া, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মনসুর মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আবুল কাশেম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি