1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইটনার মৃগায় দুই পক্ষের সংঘর্ষে; নিহত ১, আহত অর্ধশতাধিক - Skbanglatv24.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

ইটনার মৃগায় দুই পক্ষের সংঘর্ষে; নিহত ১, আহত অর্ধশতাধিক

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫৪ Time View
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া কান্দা গ্রামে গাছের বাড়ি ও আছুর বাড়ি—এই দুই পক্ষের মধ্যে চলাচলের রাস্তা ও পারিবারিক বিরোধ কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার  (০৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের ৪০-৫০ জন আহত হন।
সংঘর্ষে গুরুতর আহত গাছের বাড়ির নাছির মিয়া (২৩) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। অবশেষে গতকাল তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোটা, দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে চলে দুই পক্ষের হামলা-পাল্টা হামলা।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম  জানান, গতকাল ঘটনার পর থেকে পরিস্থিতি এখন ও নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তুু চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হয়েছে। এ বিষয়ে  আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি