1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অষ্টগ্রামে গজিয়া খালে তীব্র ভাঙ্গন: হুমকীতে সরকারি স্থাপনা-বাজার-বসতভীটা - Skbanglatv24.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

অষ্টগ্রামে গজিয়া খালে তীব্র ভাঙ্গন: হুমকীতে সরকারি স্থাপনা-বাজার-বসতভীটা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ Time View

প্রতিনিধিঃ এনামুল হক

কিশোগঞ্জের অষ্টগ্রামে ধলেশ্বরী মেঘনার সংযোগ গজিয়া খালে তীব্র ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। হুমকীর মুখে পড়েছে ইউনিয়ন পরিষদের নবনির্মিত সরকারি ভবন, বাঙ্গালপাড়া বাজার এবং খাল তীরবর্তী বসতভীটা। সরেজমিনে দেখা যায়, উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের গজিয়া খালের দক্ষিণ পশ্চিমাংশে বাজার হতে উছমানপুর পর্যন্ত তীব্র ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। বড় বড় ফাটল দিয়ে মুহেুর্তের মধ্যে ভেংগে ভেংগে পড়ছে তীরের মাটি এবং প্রবল স্রোতের টানে তা নিমিষেই ভাসিয়ে নিয়ে যাচ্ছে । স্থানীয়রা জানান-বন্যার পানি নেমে যাচ্ছে ফলে লাউড়া মাইজখোলা এলাকায় নদীর নাব্যতা সংকটের কারণে এ খালে পানি প্রবাহের চাপ বেড়েছে। প্রবল স্রোতের টানে এ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। গত দুই-তিন দিনে প্রায় ২০০ হাত বিলীন হয়ে গেছে। এভাবে ভাঙ্গতে থাকলে অল্প কিছুদিনের মধ্যে বাঙ্গালপাড়া বাজারের পূর্বাংশ, স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবন, শত শত ঘরবাড়ী বিলীন হওয়ার আশংকায় রয়েছে এলাকাবাসী। পূর্বদিকে বাজারের একমাত্র পণ্য উঠা-নামার ঘাট সংলগ্ন সিঁড়ির তলার মাটি ইতিমধ্যে সরে গেছে। যেকোন মুহুর্তে সিঁড়ি ধ্বসে যেতে পারে । এতে চরম দূর্ভোগের শিকার হবে ব্যবসায়ী,ক্রেতা-বিক্রেতা যাত্রী সাধারণ। অতিদ্রুত ভাঙ্গনরোধে কার্যকর পদেক্ষেপ গ্রহনের জন্য কর্তৃপক্ষের নিকট জোড়দাবী জানান এলাকাবাসী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জানান- বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। অতি দ্রুত ব্যবস্থা না করলে ইউনিয়ন পরিষদ ভবন,বাজার বসতভীটা বিলীন হয়ে যাবে। ফলে অপূরণীয় ক্ষতির সম্মুখিন হবে এলাকাবাসী।
এ বিষয়ে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহবুব আলম জানান- বিষয়টি আমরা অবহিত হয়েছি। আগামীকাল সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি