1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অতিরিক্ত পণ্যবাহী ট্রাকের চাপে ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজ: বড় দুর্ঘটনার শঙ্কা, যান চলাচল বিচ্ছিন্ন ‎ - Skbanglatv24.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

অতিরিক্ত পণ্যবাহী ট্রাকের চাপে ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজ: বড় দুর্ঘটনার শঙ্কা, যান চলাচল বিচ্ছিন্ন ‎

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪২৮ Time View

প্রতিনিধিঃ এনামুল হক

কিশোরগঞ্জের হোসেনপুর থেকে পাগলা থানা, গফরগাঁও এবং ভালুকা যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদের শাখা নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই রুটে যান চলাচল বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
‎শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে অতিরিক্ত পণ্যবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় বিকট শব্দে ব্রিজের একপাশ দেবে যায় এবং পাটাতনগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বর্তমানে ব্রিজটি যেকোনো সময় ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
‎স্থানীয় প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আপাতত সব ধরনের যানবাহন ও পথচারীদের এই ব্রিজ দিয়ে চলাচল না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সতর্কতাস্বরূপ ব্রিজের দুই প্রবেশপথে লাল ফিতা ও বাঁশ বেঁধে দিয়েছেন।
‎তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক পথচারীকে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে। চরাঞ্চলের মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের এটিই প্রধান মাধ্যম হওয়ায় ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা দ্রুত এটি সংস্কারের দাবি জানিয়েছেন।
‎স্থানীয় স্কুল শিক্ষক আলা উদ্দিন জানান, “ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় চরের শ্রমজীবী মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিকল্প রাস্তা ব্যবহার করলে অনেক পথ ঘুরে হোসেনপুর বাজারে আসতে হয়, যা সময় ও ব্যয়সাপেক্ষ।”
‎এ বিষয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা জানান, “দুর্ঘটনা এড়াতে আপাতত সকল প্রকার যানবাহন ও পথচারীদের এই বেইলি ব্রিজ ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের বিষয়টি জানানো হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন যে, জনস্বার্থে ব্রিজটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি