প্রতিনিধিঃ জুবায়ের বয়ান
বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিকদল, হোসেনপুর পৌরসভার ২নং ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলন-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন উপজেলা শাখা কার্যালয় প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এস এম মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক দলের আহ্বায়ক মো. আ. হামিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান তারেক, হোসেনপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. খুররম শেখ, পৌর শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক রনি খান এবং সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে হোসেনপুর পৌরসভার ২নং ওয়ার্ড শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে শামছুল হক সভাপতি এবং মো. লালচান মিয়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, শ্রমিকদের অধিকার রক্ষা ও তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন নেতৃত্ব শ্রমিকদের কল্যাণে নিবেদিত থেকে সংগঠনের অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাবে।
Leave a Reply