1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মবিনের জনসমাবেশ ও মতবিনিময় - Skbanglatv24.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

হোসেনপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মবিনের জনসমাবেশ ও মতবিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬১৫ Time View

প্রতিনিধিঃ আজাহারুল হক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. জহিরুল ইসলাম মবিনের বিশাল জনসমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) রাতে পুমদী ইউনিয়ন  বিএনপির উদ্যোগে রামপুর বাজারে এ জনসমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।জনসমাবেশ উপলক্ষে সন্ধ্যা থেকেই পুমদী ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
পুমদি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি  মো. কাঞ্চন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মুনজুরুল ইসলাম জুয়েল,যুগ্ম আহবায়ক এ আই খান শিবলু প্রমূখ। এ উপজেলা,ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি