শাহেদুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মোঃ লুৎফর রহমান, চান জনগণের সেবা করত
বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন হোসেনপুর উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ লুৎফর রহমান।
মেম্বার পদপ্রার্থী মোঃ লুৎফর রহমান জানান, তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে চান। জনগণের সেবা করাই তাঁর মূল লক্ষ্য।
নিজের নির্বাচনী বার্তা প্রকাশ করে মোঃ লুৎফর রহমান বলেন, “জয় পরাজয় বড় কথা নয়, সেবাই আমার ধর্ম। আসুন, আমরা সবাই মিলে একসাথে গড়ি একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও সুন্দর সমাজ।”
তিনি ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের নিকট তাঁর রাজনৈতিক ও সামাজিক জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি প্রকাশ করেছেন এবং আগামী নির্বাচনে সকলের দোয়া ও পূর্ণ সমর্থন কামনা করেছেন।
© All rights reserved © 2022
Leave a Reply