1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জেলা পুলিশ কিশোরগঞ্জের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। - Skbanglatv24.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

জেলা পুলিশ কিশোরগঞ্জের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৯৭ Time View
প্রতিনিধিঃ আজাহারুল হক
আজ ০৬/০১/২০২৬ খ্রিঃ সকাল ১১:০০ ঘটিকার বাজিতপুর  থানা প্রাঙ্গনে  উক্ত থানাধীন সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন মহোদয় ।
অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার তৃপ্তি মন্ডল বাজিতপুর সার্কেল, কিশোরগঞ্জ।
অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সর্বসাধারণের সাথে উক্ত থানা এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মুক্ত-আলোচনা করেন।
মুক্ত আলোচনায় সম্মানিত উপস্থিতিরা *আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন* বিষয়ে তাদের জিজ্ঞাসা উপস্থাপন করলে পুলিশ সুপার মহোদয় বলেন: *জনসাধারণ হলো পুলিশের শক্তির প্রধান উৎস।*  আর তাই ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গণতান্ত্রিক নির্বাচনী ধারাবাহিকতা রক্ষায় কিশোরগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর এবং গনতান্ত্রিক ক্ষমতায় বিশ্বাসী জনগনকে সাথে নিয়েই নির্বাচনের গতি বেগবান করতে সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত।*
এ সময় তিনি উক্ত এলাকায় সর্বসাধারণকে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় কিনা, আইন-শৃঙ্খলা বিষয়ে কারো কোন অভিযোগ আছে কিনা, কাউকে অযথা পুলিশ হয়রানির শিকার হতে হয় কিনা, মাদক, চাঁদাবাজ, দুষ্কৃতকারীদের উৎপাত আছে কিনা তা নিয়েও মুক্ত আলোচনা করেন।
এ সময় উপস্থিত জনসাধারণ তাদের সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার মহোদয় অত্যন্ত  মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন।
কিশোরগঞ্জ  পুলিশ জনগণের জানমালের রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই ওপেন হাউস ডে এর প্রয়োজনীয়তা অপরিসীম আর তার লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠান।
অত্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব এস এম শহীদুল্লাহ  , অফিসার ইনচার্জ,বাজিতপুর থানা, কিশোরগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি