প্রতিনিধিঃ জুবায়ের বয়ান
২০২৪ সালের জুলাই-আগস্টে বিক্ষোভরত ছাত্র-জনতার উপর হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে এবং নানা ধরণের মারণাস্ত্র দিয়ে ছাত্র জনতাকে হত্যা-গণহত্যা, আবু সাঈদ হত্যা, আশুলিয়ায় ৫ জনকে পুুড়িয়ে হত্যা, চানখারপুলে সরাসরি গুলি করে ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে তিনটি চার্জ বা তিন ধরণের অপরাধের শাস্তি হিসেবে-
প্রথমটিতে আমৃত্যু কারাদণ্ড;
দ্বিতীয় ও তৃতীয়টিতে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আর রাজস্বাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় এবং অপর দুই আসামীর অপরাধ প্রমাণে আদালতকে সহযোগিতা করায় মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করলেও তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শেখ হাসিনা ও কামালের সব সম্পদ রাষ্ট্রকর্তৃক জব্দ ও দখলে নিয়ে জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
এই মামলায় ধর্তব্য বা আওতাভুক্ত বিষয় না হওয়ায় দল হিসেবে আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি আদালত।
Leave a Reply