1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন - Skbanglatv24.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

হোসেনপুরে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৭৩ Time View

হোসেনপুরে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আজ ২১ অক্টোবর (বুধবার) হোসেনপুর উপজেলা পরিষদ গেট সংলগ্ন শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া ও হনুমানতলা পূজামণ্ডপে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও দেবীকে বিদায়ের অশ্রুসিক্ত আবেগে বিজয়া দশমী পালিত হয়।

পূজামণ্ডপটির সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনীর সেকশন কমান্ডার জাহিদুল ইসলাম সরকারের নেতৃত্বে আনসার সদস্যরা শুরু থেকে শেষ পর্যন্ত সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। তাদের সতর্ক নজরদারি ও নিরাপত্তাবেষ্টনীর কারণে পূজার্থীরা অত্যন্ত সুষ্ঠু ও নিরাপদে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছেন।

পূজা আয়োজন শেষে মন্দির কমিটির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করে জানান, এ বছর অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা ঝামেলা ছাড়াই সবাই একজোট হয়ে উৎসবমুখর ও উজ্জীবিত পরিবেশে দেবীর আরাধনা এবং বিজয়া দশমীর অনুষ্ঠান শেষ করতে পেরেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি