1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণায় ব্যস্ত সাবেক চেয়ারম্যান আবুল হাশিম সবুজ - Skbanglatv24.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

হোসেনপুরে নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণায় ব্যস্ত সাবেক চেয়ারম্যান আবুল হাশিম সবুজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৭১ Time View

হোসেনপুরে নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণায় ব্যস্ত সাবেক চেয়ারম্যান আবুল হাশিম সবু

বিশেষ প্রতিনিধি, হোসেনপুর:আব্দুল আউয়াল

আসন্ন ৫নং শাহেদল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থী ও সমর্থকদের ব্যাপক তৎপরতায় জমে উঠেছে এলাকার রাজনীতি।

এ নির্বাচনে শাহেদল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন সাবেক সফল চেয়ারম্যান ও জননেতা আবুল হাশিম সবুজ। তিনি বর্তমানে হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পূর্বে হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজের জি.এস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচন সামনে রেখে তিনি ইতিমধ্যেই ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, মতবিনিময় ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে সালাম ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “শাহেদল ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করা, সার্বিক সামাজিক অগ্রগতি এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য”।

স্থানীয় ভোটার ও সমর্থকদের মতে, আবুল হাশিম সবুজ সাবেক চেয়ারম্যান থাকাকালে এলাকায় অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই নতুন উদ্যমে ইউনিয়নের উন্নয়নের ধারা বজায় রাখতে সর্বস্তরের মানুষ আবারও তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি