1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বন বিভাগে দুর্নীতির অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু - Skbanglatv24.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

বন বিভাগে দুর্নীতির অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৬০৬ Time View
স্টাফ রিপোর্টার, দৈনিক স্বাধীন সংবাদ খুলনা           ২১ ডিসেম্বর ২০২৫ ইং
 পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, তার ছেলে জাকির হোসেন জুমন এবং প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরীসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে পোস্টিং বাণিজ্য, সিন্ডিকেট গঠন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, অভিযোগগুলোর মধ্যে রয়েছে বন বিভাগে পদোন্নতি, বদলি ও পোস্টিংয়ে বাণিজ্য, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জন। ইতোমধ্যে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, যারা বিভিন্ন দপ্তর থেকে তথ্য সংগ্রহ করছেন। পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
এছাড়া, চলতি বছরের শুরুতে বন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষকের কার্যালয়েও অনুরূপ অভিযান হয়েছে। সম্প্রতি ফেনী জেলার এক রেঞ্জ কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা বলছেন, বন বিভাগে দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়মের কারণে দেশের বনাঞ্চল ক্রমশ হ্রাস পাচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পূর্ববর্তী গবেষণায় উঠে এসেছে যে, প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অর্থ আত্মসাৎ, অবৈধ কাঠ পাচারে জড়িত থাকা এবং রাজনৈতিক প্রভাবের কারণে বন সংরক্ষণে ব্যর্থতা দেখা দিয়েছে।
দুদক কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনা বন বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি