1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডেভিল হান্ট’ ফেজ-২: কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ সাংগঠনিক পদধারীসহ গ্রেফতার ৬ - Skbanglatv24.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ডেভিল হান্ট’ ফেজ-২: কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ সাংগঠনিক পদধারীসহ গ্রেফতার ৬

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪১ Time View
আজিজুল ইসলাম
কুলিয়ারচর প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল পর্যন্ত কুলিয়ারচর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবী।
থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলেন-ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হীরা মিয়া সরকার, কুলিয়ারচর উপজেলা যুবলীগের আহ্বায়ক ইমরান মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. শাহা আলম, ছয়সূতী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নাসির উদ্দিন, ফরিদপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সুরুজ খান এবং ছয়সূতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শরীফ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও অস্ত্র আইনে গ্রেফতার দেখানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে আর গতকাল রাতে গ্রেফতার উপজেলা যুবলীগের আহ্বায়ক ইমরান মিয়াকে একই আইনানুগ প্রক্রিয়ায় আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনের লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ছয়জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি