1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চলমান মামলা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা, হোসেনপুরে থানার দ্বারস্থ ভুক্তভোগী নারী - Skbanglatv24.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

চলমান মামলা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা, হোসেনপুরে থানার দ্বারস্থ ভুক্তভোগী নারী

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৮৯ Time View
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পৈত্রিক জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী মোছাঃ জোসনা (৪০)।
অভিযোগকারী মোছাঃ জোসনা কিশোরগঞ্জ সদর উপজেলার প্যারাভাঙ্গা এলাকার বাসিন্দা। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা তার রক্তের সম্পর্কের আত্মীয় হলেও দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।
অভিযোগ সূত্রে জানা যায়, হোসেনপুর থানাধীন দক্ষিণ পুমদী (ভবের বাজার সংলগ্ন) এলাকায় অবস্থিত পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি তারা দীর্ঘদিন ধরে বৈধভাবে ভোগদখল করে আসছেন। সংশ্লিষ্ট জমির ভূমি উন্নয়ন কর পরিশোধসহ নামজারি ও খারিজ সম্পন্ন রয়েছে। তবে অভিযুক্তরা লোভের বশবর্তী হয়ে ওই জমি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালিয়ে আসছে।
ভুক্তভোগী জানান, বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে একাধিকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযুক্তরা কোনো সিদ্ধান্ত মানেননি। পরবর্তীতে তিনি বিজ্ঞ আদালতে ভূমি প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, চলমান মামলার রায়ের পূর্বেই গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা জোরপূর্বক জমিতে মাটি ভরাট শুরু করে। এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দিলে অভিযুক্তরা তা উপেক্ষা করে রামদা ও লাঠিসোঁটা নিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগীর আশঙ্কা, পৈত্রিক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের কারণে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে শান্তিপূর্ণ সমাধান ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনার সময় উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শীর নাম অভিযোগে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে, যারা ঘটনার সত্যতা প্রমাণ করবেন বলে জানান ভুক্তভোগী।
এ বিষয়ে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ প্রশাসন বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি