1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে অটো চুরির ৫ বছরেও মিলেনি টাকা, উল্টো প্রাণনাশের হুমকির অভিযোগ - Skbanglatv24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

হোসেনপুরে অটো চুরির ৫ বছরেও মিলেনি টাকা, উল্টো প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

হোসেনপুরে অটো চুরির ৫ বছরেও মিলেনি টাকা, উল্টো প্রাণনাশের হুমকির অভিযো

নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের হোসেনপুরে পাঁচ বছর আগে চুরি হওয়া ইজিবাইকের মূল্য বাবদ পাওনা ১ লাখ ২২ হাজার টাকা পরিশোধ না করা এবং উল্টো প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী অটোচালক মো. আঃ ছাত্তার রুবেল।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন— হোসেনপুর উপজেলার হারেঞ্জা গ্রামের মো. মাহফুজ মিয়া, মো. শফিউদ্দিন সরকার বাচ্চু, মো. বোরহান এবং বিন্না কইকান্দি গ্রামের সুজন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী ছাত্তার রুবেলের বসতঘরসংলগ্ন চার্জিং রুম থেকে আট আসনের একটি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় ওই বছরের ৭ ফেব্রুয়ারি হোসেনপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

ভুক্তভোগীর দাবি, তৎকালীন পুলিশি তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে জানা যায়, চুরি হওয়া ইজিবাইকটি ময়মনসিংহের গফরগাঁও এলাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত সালিশ বৈঠকে অভিযুক্তরা ইজিবাইক চুরির কথা স্বীকার করেন এবং গাড়ির মূল্য বাবদ ১ লাখ ৬২ হাজার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে দীর্ঘ সময়েও সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়নি। এর মধ্যে মাত্র ৪০ হাজার টাকা দেওয়া হলেও বাকি ১ লাখ ২২ হাজার টাকা বকেয়া রয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্তরা বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এমনকি ভুক্তভোগীর সন্তানদের অপহরণ ও গুম করার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলেও অভিযুক্তরা প্রভাব খাটিয়ে মামলার তদন্ত বাধাগ্রস্ত করছেন বলে অভিযোগ করেন তিনি। সর্বশেষ গত ২৫ অক্টোবর সকালে পাওনা টাকা চাইতে গেলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এই পরিস্থিতিতে গত ৩ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে বকেয়া টাকা উদ্ধার, নিজের ও পরিবারের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগী ছাত্তার রুবেল।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

দীর্ঘ পাঁচ বছর ধরে উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে এবং প্রতিনিয়ত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এই অটোচালক। এখন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি