হোসেনপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠি
বিশেষ প্রতিনিধি, হোসেনপুর:
কিশোরগঞ্জের হোসেনপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেল ৩:০০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবু হাসিম সবুজ এবং যুগ্ম আহ্বায়ক আবু বক্কার। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সকল পূজা মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা নিশ্চিতকরণসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2022
Leave a Reply