1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরের সিদলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চান আলহাজ্ব করিম সিদ্দিকী বিশেষ প্রতিনিধি: আব্দুল্লাহওয়াল - Skbanglatv24.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

হোসেনপুরের সিদলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চান আলহাজ্ব করিম সিদ্দিকী বিশেষ প্রতিনিধি: আব্দুল্লাহওয়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১১৬ Time View

হোসেনপুরের সিদলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চান আলহাজ্ব করিম সিদ্দিকী

 

বিশেষ প্রতিনিধি: আব্দুল্লাহওয়াল

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করছেন উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব করিম সিদ্দিকী।দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলীয় আদর্শে অবিচল থেকে জনগণের সেবায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। এলাকার সুখে-দুঃখে পাশে থেকে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়াই তার প্রধান লক্ষ্য।

এক প্রতিক্রিয়ায় আলহাজ্ব করিম সিদ্দিকী বলেন, “বিগত দিনে করোনাকালীন সময়েও জীবনের ঝুঁকি নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করেছি, ভবিষ্যতেও করব। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না; আপনাদের সেবক হিসেবে সবসময় পাশে থেকে কাজ করে যেতে চাইসিদলা ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে তার প্রধান অগ্রাধিকার বিষয়গুলোর মধ্যে রয়েছে:রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নমানসম্মত শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিজনসম্পৃক্ততা বৃদ্ধি ও যুবসমাজের অগ্রগতিঅসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোএকটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনইউনিয়ন পরিষদকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং আধুনিক ইউনিয়নে রূপান্তর করতে তিনি ২নং সিদলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি