1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আসন্ন জিনারী ইউপি নির্বাচন: ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মানিক সরকারের ব্যাপক গণসংযোগ ও প্রতিশ্রুতি - Skbanglatv24.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

আসন্ন জিনারী ইউপি নির্বাচন: ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মানিক সরকারের ব্যাপক গণসংযোগ ও প্রতিশ্রুতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ Time View

আসন্ন জিনারী ইউপি নির্বাচন: ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মানিক সরকারের ব্যাপক গণসংযোগ ও প্রতিশ্রুত

মোঃ জাহিদুল ইসলাম হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আসন্ন ১ নং জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মানিক সরকার ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ওয়ার্ডবাসীর সেবায় আত্মনিয়োগ এবং এলাকাকে একটি আধুনিক ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ মানিক সরকার দীর্ঘদিন ধরে এলাকার নানাবিধ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন। নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি জানান, ওয়ার্ডবাসী যদি তাকে তাদের মূল্যবান ভোটে বিজয়ী করেন, তবে তিনি এলাকার সার্বিক উন্নয়নে আত্মনিয়োগ করবেন।

তার নির্বাচনী মূল প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে— অবহেলিত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও কালভার্ট দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণ করা, যেন এলাকাবাসীর চলাচলের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হয়। এছাড়া, এলাকার যোগ্য ও অবহেলিত বয়স্ক ব্যক্তি, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য কোনো প্রকার অনিয়ম বা মধ্যস্বত্বভোগী ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে সরকারি সামাজিক নিরাপত্তা ভাতার সুবিধা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

মাদক ও তরুণ সমাজ প্রসঙ্গে মানিক সরকার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ১ নং ওয়ার্ডকে সম্পূর্ণ মাদকমুক্ত ঘোষণা করা হবে। অন্যায় ও মাদকের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে শূন্য সহনশীলতায় (জিরো টলারেন্স)।”

নিজের নির্বাচনী দৃষ্টিভঙ্গি ব্যক্ত করতে গিয়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “জনতাই আমার শক্তি, সততাই আমার অহংকার।” এলাকার খেটে খাওয়া মানুষ ও সাধারণ ভোটারদের প্রতি আস্থা রেখে তিনি আসন্ন নির্বাচনে ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের নিকট দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি