কিশোরগঞ্জে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আবদুল আউয়াল বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর আবহভেদে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা জিয়া মঞ্চের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সাইফুল আলম আলমগীর, জেলা যুগ্ম আহ্বায়ক আল মামুন সোহান, জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির কিবরিয়া, হোসেনপুর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক এবং হোসেনপুর উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আউয়ালসহ জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
“गौरব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য”—এই মূলসুর ও স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এর পূর্বে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সংগঠনের ইতিহাস, ঐতিহ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় নেতৃবৃন্দ আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
© All rights reserved © 2022
Leave a Reply