স্টাফ রিপোর্টারঃ
মোঃ ফয়েজ আহাম্মদ নিলয়
কিশোরগঞ্জ, হোসেনপুর প্রতিনিধি
একদিকে মসজিদ আরেকদিকে স্কুল এবং হাসপাতাল আর পচা বর্জ্যে পাশে ফলের দোকান। হোসেনপুর পৌরসভার পচা বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ।
সকাল ১০ টার আগে বর্জ্য সরানোর নির্দেশ থাকলেও রবিবার দুপুর ১২.১০ মিনিট। নেই বর্জ্য সরানোর কেউ। সকাল বেলা যে রাস্তার পাশ দিয়ে শিক্ষার্থীরা স্কুলে যাবে সে রাস্তার পাশে ময়লার স্তূপ। অনেকে বলছেন একদিন পরিষ্কার করলে দুইদিন আর আসে না।
হোসেনপুরের ফল ব্যবসায়ীরা বলেন, ‘প্রতিদিন দোকানের সামনে ময়লার স্তূপ জমে। দুর্গন্ধে ক্রেতারা কিছু কিনতে চান না । অনেককে নাক চেপে চলাচল করতে হয়।’ ফলের দোকানে ক্রেতা যখন ফল কিনতে আসে দোকানের পাশে ময়লার গন্ধে ফল কিনতে হয় নাকে হাত রেখে। বর্জ্যের গন্ধে কুকুরের টানাটানিতে আবর্জনা ছড়িয়ে পড়েছে পথজুড়ে। কোথাও ময়লার সঙ্গে মিশে আছে পলিথিন, প্লাস্টিক ও খাবারের উচ্ছিষ্ট ।
পথচারীরা নাক চেপে পাশ কাটিয়ে যাচ্ছেন।
একজন রোগী হাসপাতালে যায় সুস্থ হওয়ার জন্য কিন্তু বর্জ্যের গন্ধে রোগীর অবস্থা আরো খারাপ।দুর্গন্ধে শিশুদের বমি পর্যন্ত হয়।’
হোসেনপুর পৌরসভার, ফলপট্টি, জামে মসজিদের পাশে এমন দৃশ্য এখন নিত্যদিনের। দিনের শেষে বর্জ্যের স্তূপ আরও বড় হয়, পরদিন আবার তার সঙ্গে যুক্ত হয় নতুন ময়লা। সাধারণ মানুষের প্রশ্ন, ‘বাসা থেকে ময়লা নিয়ে গিয়ে যদি এখানেই রাখা হয় যদি পরিষ্কার না করে তাহলে লাভ কী? দূষণ তো পৌরসভায় থেকে যাচ্ছে।’
© All rights reserved © 2022
Leave a Reply