রিপন মিয়া স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়ন হরিচন্দ্র পট্টি এলাকার রিপন মিয়ার বাড়িতে, ১৭ ডিসেম্বর বুধবার আনুমানিক চার ঘটিকার সময় মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী সালাম, বিল্লাল ও নান্নু গ্যাং এর পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় দেশীয় অস্ত্র নিয়ে রিপনের পরিবারের লোকজনের উপর হামলা করে এসময় দেশীয় অস্ত্র রড দিয়ে রিপনের ভাতিজা রমজানকে বেদর মারপিট করে মাথায় আঘাত করা হলে গুরুতর অবস্থায় হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থা আশঙ্কাজনক বলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগীরা বলেন, কিছুদিন পর পর আমাদের ওপর হামলা করে এরা এদের অত্যাচারে বাড়িতে থাকা দায় হয়ে যাচ্ছে, এর আগে আমাদের এক ভাইকে মেরে ফেলেছে এই সন্ত্রাসীরা তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে, এখন কিছুদিন পর পর আমাদের ওপর হামলা করে আর বলে একজনকে মারছি কিছুই করতে পারিস নাই এক এক করে সবাইকে খেয়ে ফেলবো।
এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সম্পর্কে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply